a
ফটো: জেনারেল অনিক গাসপ্রায়ান ও প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান
আর্মেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিক গাসপ্রায়ানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনার কারণে জেনারেল গ্রাসপ্রায়ানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার পাশিনিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল অনিক গাপ্রায়ানকে বিধিসম্মতভাবে ১০ মার্চ হতে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এর আগে, গতমাসে জেনারেল গাসপ্রায়ানের পদত্যাগ করার আহ্বান জানিয়ে লেখা এক ডিক্রিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান। সূত্র:বাংলাদেশ প্রতিদিন
ফাইল ছবি
ভারতে ভয়াবহ অক্সিজেন সংকট ও হাস্যপাতালের বেডের অভাবে আম্বুলেন্সেই মারা যাচ্ছে করোনাআক্রান্ত রোগী। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের মারাত্মক সংকটে পড়ায় কেন্দ্রীয় সরকারের নিকট জরুরি সাহায্য চেয়েছে রাজ্য সরকারগুলো।
ফেব্রুয়ারি মাসে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় প্রশাসন যথেষ্ট ঢিলেঢালা পদক্ষেপ নিতে শুরু করে। বিভিন্ন ধর্মীয় উৎসব এবং রাজনৈতিক সভা-সমাবেশে জনসমাগমে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি। প্রধানমন্ত্রী মোদি নিজেও জনসভায় ভাষণ দিয়েছেন। এসব নিয়ে এখন যথেষ্ট সমালোচনার মুখে রয়েছেন তিনি ও তার প্রশাসন।
এদিকে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া আজ বুধবার বলেছেন, 'রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোর অক্সিজেন মজুদ দিয়ে আট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সেবা কার্যক্রম চালানো যাবে। বেসরকারি হাসপাতালে মজুদের পরিমাণ আছে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মতো। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালের মধ্যে পর্যাপ্ত সরবরাহ না পেলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, 'চাহিদা অনুযায়ী অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো এবং বেসরকারি খাতও একত্রে চেষ্টা করে যাচ্ছে। আমরা অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ বাড়ানোরও চেষ্টা করে যাচ্ছি। দেশজুড়ে হাসপাতালের শয্যা, অক্সিজেন ও ভাইরাস প্রতিরোধক ওষুধ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে কেন্দ্র।'
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার মানুষ। সংক্রমণের এই রেকর্ড বৃদ্ধিতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ।
ফাইল ছবি
জার্মান বুন্দেস লীগা, ইতালির লীগ সিরি আ তে ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে লীগ শিরোপা ইপিএলেও অনেকটা নিশ্চিত ম্যানস্টার সিটি জিতবে লীগ শিরোপা। এদিকে স্প্যানিশ লা লিগার শিরোপা কে জিতবে তা নিয়ে চলছে চরম রোমাঞ্চ। সর্বশেষ পয়েন্ট তালিকা অনুযায়ী লিগ শিরোপা জন্য এখনো দৌড়ে টিকে আছে অ্যাথলেটিকা মাদ্রিদ, বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এটিএম কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
বার্সোলোনা ও অ্যাথলেটিকা মাদ্রিদ ড্রয়ের পর সৌভাগ্যের দুয়ার খুলেছিল রিয়াল মাদ্রিদের পয়েন্ট তালিকার শীর্ষে উঠার কিন্তু সেভিয়ার সাথে ড্র করে সে আশা পুরনে ব্যর্থ হয় জিদানের শীষ্যরা। ইতোমধ্যেই তিন দলেরই ৩৫টি করে ম্যাচ শেষ হয়েছে বাকি আছে ৩টি করে ম্যাচ ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এটিএম ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ তিনে থাকা কোয়েমেনের বার্সোলোনার পয়েন্ট ও ৭৫ মুখোমুখি লড়াই রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকায় তারা আছে ২ নম্বরে। তিন দলই যদি শেষ তিন ম্যাচ জিতে তাহলে লা লীগা জয় করবে অ্যাথলেটিকা মাদ্রিদ।
লা লীগায় দুদলের পয়েন্ট সমান হলে হিসাব করা হয় মুখোমুখী লড়াইয়ে কে বেশি জিতেছে, যে বেশি জিতে সে ই চ্যাম্পিয়ন হয় সেদিক থেকে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ তারা মুখোমুখি লড়াইয়ে বার্সার সাথে দুইম্যাচে দুইটাতেই জয় এবং এটিএমের সাথে একটা ড্র আর একটাতে জয় আছে তাদের। তিন দলের পয়েন্ট সমান হলে শিরোপা জিতে নিবে রিয়াল মাদ্রিদ। তখন দ্বিতীয় হবে অ্যাথলেটিকা মাদ্রিদ আর বার্সা হবে তৃ্তীয়। রিয়াল আর বার্সা যদি কোন ম্যাচে হোচট খায় তাইলে সিমিওনির দলের শিরোপা পুরোপুরিই নিশ্চিত হয়ে যাবে।
বার্সাকে লীগ শিরোপা জিততে হলে তিন ম্যাচ অবশ্যই জিততে হবে এবং রিয়াল ও অ্যাথলিটাকার পয়েন্ট হারানোর দিকেও চেয়ে থাকতে হবে। দুর্দান্তভাবে লীগ শুরু করা এটিএম মাঝখানে হোচট না খেলে তারা এখন নিশ্চিত শিরোপা উদযাপন করত। অপরদিকে রিয়াল বার্সার ঘুড়ে দাঁড়ানোয় দারুনভাবে জমে উঠেছে লা লীগা।